ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১:৫৪
‘হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আলোচনা সভায় পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্ত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।
 
আরো বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, পিরোজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা (প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র) প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, যদি একজন দৃষ্টিপ্রতিবন্ধী লোকের হাতে সাদাছড়ি থাকে তাহলে আমরা যারা চোখে দেখি তাহলে দূর থেকেও সেটা দেখতে পাই এবং এগিয়ে গিয়ে তাদের সাহায্য করতে পারি। তাছাড়া যদি গাড়ির ড্রাইভারদের চোখেও পড়ে তাহলে তারা গাড়ি স্লো করে রাস্তা পার হতে সহযোগিতা করে।
 
তারা আরো বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের যে যেভাবে পারি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ