পূর্বধলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র্যালি, হাত ধোয়া পদশর্নী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জোবায়ের আল মাহমুদের সভাপতিত্বে পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তাফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুন্তাসির মামুন, সাংবাদিক মো. এমদাদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এমএ মালেক, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তোফায়েল আহম্মদ, নাসরিন আক্তার সেরার এনজিওর শিক্ষিকা মরিয়ম আক্তার প্রমুখ।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার