চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজে পাসের হার ৮৬, জিপিএ-৫ ১৩ জন
যশোরের চৌগাছার স্বনামধন্য প্রতিষ্ঠান তরিকুল ইসলাম পৌর কলেজ তার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঘোষিত ফলাফলে এই বিদ্যাপীঠ থেকে ৮৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন এবং ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ৭০ শিক্ষার্থী।
এ বছর কলেজটি থেকে ১০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯১ জন পাস করেছেন। ফল ঘোষণার পর কলেজ চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লাসে ফেটে পড়েন। ২০২৩ সালে ফলাফল ছিল ৯৮ শতাংশ বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।
তবে অনেক অভিভাবক চৌগাছার কিছু কিছু কেন্দ্রের পরীক্ষা পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই সব কেন্দ্রের কারণে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই হচ্ছে না বলে তারা মনে করছেন। অভিভাবক ও সচেতন মহলের অভিমত, আগামীতে এই পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে।
তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, এর চেয়ে ভালো ফল হতে পারত। কিন্তু কেন্দ্রের কিছু প্রতিবন্ধকতা আমাদের ভালো ফলাফলে বাধা সৃষ্টি করেছে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান