ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, দুজনকে কারাদণ্ড


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ২:৫৮

পটুয়াখালীর দুমকিতে তথ্য গোপন করে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা ঘটনায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাবা ও বাল্যবিবাহে সাহায্য করার অপরাধে এক নারীকে আটক করে থানা পুলিশ। পরে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয়কে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস সোবহান সিকদারের ছেলে রুহুল আমিন সিকদার (৫৫) এবং আব্দুল মজিদ চৌকিদারের মেয়ে তাসলিমা (৩০)। উভয় সাং আলগী, ইউনিয়ন পাঙ্গাশিয়া, উপজেলা দুমকি, জেলা পটুয়াখালী।

সূত্রে জানা যায়, দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলগী গ্রামের রুহুল আমিন সিকদারের নাবালিকা মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্রী মোসা. রুমানা আক্তারের জন্ম নিবন্ধন সনদে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বয়স বাড়িয়ে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মো. রিপন হাওলাদারের সাথে ৬ অক্টোবর পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহ দেয়ার চেষ্টা করা হয়।

পরবর্তীতে মেয়ের নিজ বাড়িতে ছেলে রিপন ও তার বাবাসহ লোকজন আসলে এলাকাবাসী অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের ব্যাপারে দুমকি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা রুহুল আমিন সিকদার ও বিবাহকার্যে সহায়তাকারী মোসা. তাসলিমা বেগমকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলেপক্ষ সটকে পড়ে।

পরে সোমবার (১৪ অক্টোবর) বিকালে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের সাত দিনের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

এমএসএম / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস