ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক জহিরুল ইসলাম


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:৮

দামুড়হুদায় ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা’ প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত ১৭১ জন গবিব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। মঙ্গলবার (১৫ াক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও স্কুলে যাওয়ার উৎসাহ বাড়ানোর জন্য বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। এর ফলে যানজট এড়িয়ে সঠিক সময়ে স্কুল যাওয়া আরো্ সহজ হবে। স্কুলে যাওয়া-আসার ভাড়া সাশ্রয় হবে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ