উত্তরায় বিএনপির আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন’ কর্মসূচি পালিত
রাজধানী উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে 'ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন" শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর) পৌনে বারোটায় উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্স মোড়ে প্রায় সাড়ে তিন হাজার সাধারণ জনগন ও বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সচেতনতামূলক বক্তব্য ও লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ২৫০ জন মৃত্যুবরণ করেছেন। আমাদের সচেতন হতে হবে। চলমান প্রেক্ষাপট নিয়ে তিনি আরও বলেন, বর্তমান পুলিশের ৮০৬ জন নতুন ট্রেনিংপ্রাপ্ত সাব ইন্সপেক্টর এর মধ্যে ২০০ জন গোপালগঞ্জ জেলার এবং বাকি সব ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আছে।
এছাড়াও আপনারা দেখেছেন করোনা-সহ বিভিন্ন দুর্যোগপূর্ণ মহামারীতে সোয়াবিন তেল, চাল, ডাল-সহ বিভিন্ন ত্রান সামগ্রী হরিলুট করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন" কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী
তাবিথ আউওয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, মোস্তফা-সহ আরও অনেকে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন