পূর্বধলায় ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলা
নেত্রকোনার পূর্বধলায় একটি সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনে অবহেলার অভিযোগ উঠেছে। জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়; স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হচ্ছে আমাদের প্রিয় লাল-সবুজ পতাকা। জাতীয় পতাকা উত্তোলনের সুস্পষ্ট আইন থাকার পরও পূর্বধলা উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে শেষ কবে পতাকা উত্তোলন করা হয়েছিল তা স্থানীয়রা বলতে পারছেন না।
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধি-বিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা দেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ২৬ মিনিটে দেখা যায়, অফিসের সামনে দুইটি মোটরসাইকেল রাখা। ভেতরে কিছু লোকের সমাগম, অফিসের সামনে জাতীয় পতাকা টানানোর জন্য নির্দিষ্ট কোন খুঁটি নেই। এ অফিসে জনবল রয়েছে দুজন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তপণ আচার্য্য এবং উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইতি মণি।
এ বিষয়ে সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবি, জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। যদি সরকারি কোনো অফিস জাতীর পতাকা উত্তোলন না করে তাহলে চরম দায়িত্ব অবহেলা এবং গর্হিত অপরাধ। আশা করি সকল প্রতিষ্ঠানে যথাযথ বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন করবে।
স্থানীয় কয়েকজন জানান, আগে দেখতাম অফিস খোলার সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করা হতো। কিন্তু এখন পতাকা উড়তে দেখা যায় না, পতাকা দেখে আমরা দূর থেকে বুঝতাম ভূমি অফিস খোলা। পতাকা উত্তোলনের ব্যবহৃত বাঁশ বা লোহার কোনো পাইপ আছে কি-না সন্দেহ।
সরেজমিন দেখা যায়, ভূমি অফিসে নিয়মিত কাজ চলছে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হয়নি। এদিন অফিসে ছিলেন পূর্বধলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা তপণ আচার্য্য। জাতীয় পতাকা টাঙানো হয়নি কেন- এমন প্রশ্নে তিনি বলেন, আগে পতাকা টাঙানো হত, দুই-এক দিন মিস হতেই পারে। আমি এইমাত্র অফিসে এসেছি, এখন পতাকা টাঙাব। আমরা জাতীয় প্রোগ্রামগুলোতে পতাকা টাঙাই।
এ বিষয়ে পূর্বধলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার ট্রেনিংয়ে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং প্রাথমিকভাবে কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযোগ এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ