ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় মাটির নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:৪৬

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।
 
অভিযান চলাকালীন একটি বাড়ির পুকুরপাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক, একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গোলা এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্রসমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

এমএসএম / জামান

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু