সাংবাদিককে দেখে নেয়ার হুমকি প্রধান শিক্ষকের, থানায় জিডি
বরগুনার পাথরঘাটায় তাওহীদুল ইসলাম শুভ নামে এক সাংবাদিককে মারধর ও দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গত রবিবার (১৩ অক্টোবর) পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভকে হুমকি দেয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগী তাওহীদুল ইসলাম শুভ বেসরকারি টিভি চ্যানেল আরটিভির পাথারঘাটা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। অভিযুক্ত ওই শিক্ষকের নাম হারুন অর রশিদ। তিনি পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ১৪৩নং উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশকিছু অনিয়মের অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করতে গত ৭ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে স্কুলটিতে যান সংবাদকর্মী তাওহীদুল ইসলাম শুভ। স্কুল খোলা থাকলেও এ সময় স্কুলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ ছিলেন না। এ সময় স্কুলের বেশকিছু অসঙ্গতির প্রমাণ পেয়ে তিনি সে বিষয়ে জানতে প্রধান শিক্ষক হারুন আর রশিদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ফোনকলে সাংবাদিকের ওপর চড়াও হন তিনি। এ সময় মোবাইল ফোনেই ওই সংবাদকর্মীকে মারধরসহ নানা ধরনের হুমকি-ধমকি দেন ওই শিক্ষক।
ভুক্তভোগী সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ বলেন, স্কুলটিতে অনিয়মের অভিযোগ পেয়ে তা যাচাই করতে সরেজমিন যাই। স্কুল চলাকালীন পাঁচ শিক্ষকের মধ্যে দুজনকে স্কুলে পাওয়া যায়। তখন আমি প্রধান শিক্ষক হারুন অর রশিদকে না পেয়ে এসব বিষয়ে জানতে তার মুঠোফোনে কল করি। সাংবাদিক পরিচয় শুনেই তিনি আমাকে গালাগাল করেন এবং মারধরের হুমকি দেন।
তিনি আরো বলেন, পরবর্তীতে আবারো ফোন করে আমাকে হুমকি দেন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের দিয়েও আমাকে ফোন করান। এমন অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভকে হুমকির বিষয় জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ইতোমধ্যেই আমরা এ ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনায় সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার