লেফট্যানেন্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতী সন্তান মাইনুর রহমান
পিরোজপুরের কৃতী সন্তান ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান সোমবার (১৪ অক্টোবর) লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। তাকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে। তার এই পদোন্নতিতে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আর্টডকের নতুন জিওসি মাইনুর রহমান চট্টগ্রামের আগে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ২৪তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া এই কর্মকর্তা ২০২২ সালে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। তিনি জাতিসংঘ মিশনে ২০১০-১১ সালে ডি আর কঙ্গোতে একটি পদাতিক ব্যাটালিয়নের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতির উপ-সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
লে. জেনারেল মো. মাইনুর রহমান ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্লাইল শহরে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং অসামান্য কৃতিত্বের জন্য স্বীকৃতি লাভ করেন।
পিরোজপুর জেলা শহরের শহীদ ফজলুল হক সড়কের (পাড়েরহাট সড়ক) হাসিনা মঞ্জিলের মরহুমা হাসিনা আক্তার এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্কতা (ডিএসপি) মরহুম লুৎফর রহমান দম্পতির কনিষ্ঠ সন্তান লে. জেনারেল মো. মাইনুর রহমান ব্যক্তিগতভাবে বিবাহিত এবং দুই সন্তানের জনক।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied