ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭০.৩২


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৩১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২। পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গেলবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কমেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম,কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৮২টি কলেজ থেকে ১ লাখ ৬ হাজার ২৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন পরীক্ষায় অংশ নেন। এই শিক্ষার্থীদের ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।এবার মোট ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের চেয়ে ৩৯৩০ জন বেশি। গত বছর  জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩৩৯। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী,পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্র পাসের হার যেখানে ৭৬৭ দশমিক ৭২ শতাংশ সেখানে ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ।৫ হাজার ৭৫৯ জন ছাত্রী যেখানে জিপিএ-৫ পেয়েছেন, সেখানে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫১০ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২ এবং ছাত্রী ৭২ দশমিক ৪৯ শতাংশ।বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।এবার ২৮২ কলেজের শিক্ষার্থীরা ১১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।১৩টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।গতবার এ সংখ্যা ছিল ১২টি। একজনও পাস করেনি এমন কলেজ পাঁচটি। ২২ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে।

এমএসএম / জামান

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২