ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আটক


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই চালককে মারধর করে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় অভিযুক্ত তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। হাফিজুর রহমান পিন্টুর বাড়ি তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকায়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

ওসি লিয়াকত আলী জানান, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই প্রকল্পে বেশ কিছুদিন যাবত তারাবো পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ঝামেলার চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করেন ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ। আকন্দ রিয়াদ মুর্শেদ যৌথবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। আর ওই অভিযোগের ভিত্তিতে হাফিজুর রহমান পিন্টুকে আটক করে থানা পুলিশের সোপর্দ করেন যৌথবাহিনী। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ অভিযোগে উল্লেখ করেন, প্রকল্পের কনস্ট্রাকশন কাজের জন্য কাঞ্চন নলপাথর এলাকা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের কাছ থেকে বালু ক্রয় করে আসছিলেন। গত ২৩ সেপ্টেম্বর দুপুর একটার দিকে দুটি গাড়িযোগে নলপাথর থেকে বালু লোড করে প্রকল্পের দিকে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া। গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে হাফিজুর রহমান পিন্টু ও তার লোকজন গাড়ি দুটির গতিরোধ করেন। এ সময় প্রতিরোধের কারণ জিজ্ঞাসা করলে ওই দুই চালককে বেধড়ক মারপিট করা হয়। পরে অন্য গাড়িযোগে বালু আনলোড করে লুট করে নিয়ে যান তারা। শুধু তাই নয়, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এ প্রকল্পের বড় ধরনের ক্ষয়ক্ষতি করবেন বলে হুমকি দিয়ে যান। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার