ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ৫২ লাখ টাকার ক্ষয়ক্ষতি


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৪৫

গাইবান্ধা সদরের কামারজানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামে থাকা প্রায় ৬০০ মণ পাট ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গো-ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুদাম ঘরসহ এ ঘটনায় প্রায় ৫২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে কে বা কারা জহিরুল হকের কয়েকটি পাটের গুদামের মধ্যে একটিতে আগুন দেয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সদর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে ওই গুদামের এক-তৃতীয়াংশ পাট ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। গুদামের ১৫০০ মণ পাটের মধ্যে ৬০০ মণ পুড়ে গেছে। বাকি পাট পুড়ে যাওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী অজ্ঞাত ব্যক্তিরা গুদামে আগুন দিয়েছে। তদন্তসাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত