ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

১২ বছরের মাদ্রাসাশিক্ষার্থী মাহিনের প্রাণ কেড়ে নিল ঘাতক বাস


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৪৯

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় মোহাম্মদ আজওয়াদ মাহিন (১২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজওয়াদ হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধু মাহবুবের বাড়ির কাঠমিস্ত্রি আলমগীরের ছেলে। তবে তার পরিবার ওই এলাকায় আবু সৈয়দ ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সড়ক পার হয়ে মাদ্রাসায় ঢোকার জন্য অপেক্ষা করছিল আজওয়াদ। সে চারিয়া মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। এ সময় চট্টগ্রাম নগরমুখী বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫ ৭৬২৬) ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

উল্লেখ্য, গত রবিবার রাত ৮টায় একই ইউনিয়নের মুছার দোকানসংলগ্ন নজু মিয়া জামে মসজিদ এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হন প্রবাসী জুয়েল (২৫)। এ নিয়ে গত ৬ দিনে এ সড়কে নিহত হয় তিনজন।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস