ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৫-১০-২০২৪ বিকাল ৫:২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি কাইয়ুম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

কাউন্সিলিং অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুল হক, দিনাজপুর জজকোর্টের আইনজীবী শরিয়ত হোসেন, কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দিন জীম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি রেজভী হাসান, সাবেক সাধারণ সম্পাদক জুহিন কাওসার, কনক আহমেদ, সাগর মোল্লা, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছু শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার