শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কালীঘাট চা বাগান ও ডলুছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল খায়ের (৩০)। তিনি মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। পেশায় একজন অটোরিকসাচালক।
এদিকে সকালে উপজেলার ডলুছড়া এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ৩৫ বছর বয়স হবে ওই নারীর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কালীঘাট চা বাগানের ১২নং সেকশনে কাজ করতে গেলে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে চা বাগান থেকে পুলিশে জানানো হয়। মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে ডলুছড়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাফার জোনে এক লোক কাঠ কুড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কালীঘাট চা বাগান ও ডলুছড়া থেকে পুরুষ ও নারীর লাশ আমরা উদ্ধার করেছি৷ নারীর লাশটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা ধারণা করছি এটি দুদিন আগে এখানে ফেলে রেখে গেছে। নারীর পরিচয় এখনো মেলেনি। মুখের চেহারা বোঝা যাচ্ছে না। পুরুষ লাশটি সোমবার রাতেই ফেলে রাখা হয়েছে। আমরা দুটি লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ
বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা
শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি