বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইসমাম।
বিশেষ অতিথি ছিলেন- বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম। এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন