ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপনের মৃত্যুবার্ষিকী পালিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১২:৪৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সন্দ্বীপ পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মামুন ফেরদৌস স্বপনেরর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভা কার্যালয়ের সামনে সন্দ্বীপ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলমগীর হোসেন ঠাকুর।

প্রধান বক্তা ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজমত আলী বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন- সন্দ্বীপ পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার,  পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান শামীম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম-আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দীন, বিএনপির সিনিয়র নেতা এয়ার বাংলা আনোয়ার হোসেন।

সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আকতার হোসেন। সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম হাসান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মামুন ফেরদৌস স্বপন ছিলেন দলের দুঃসময়ের নিবেদিত নেতা। নানা জেল, জুলুম ও অত্যাচার সহ্য করেও তিনি কখনো দল থেকে বিচ্যুৎ হননি। বরং সাংগঠনিক কার্যক্রম তিনি আরো বাড়িয়ে দিয়েছিলেন। নিজের উপার্জনের সর্বস্ব খুইয়ে তিনি দলীয় প্রচারনা চালাতেন। কিন্তু দল থেকে কখনো কোনো সুবিধা পাননি। দলের এই আদর্শিক নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করে আয়োজকরা অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছেন। আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মৃতিচারণ করতে পেরে কিছুটা মানষিক স্বস্তি পাচ্ছি। মরহুম স্বপন ভাইকে স্রষ্টা যেন জান্নাতবাসী করেন, আমরা সেই প্রার্থনা করছি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ