পাংশায় মৎস্যচাষিদের পুরস্কার ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে দ্বিতীয় দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে পুরস্কার বিতরণ করা হয়। তারা হলেন- আ. রশিদ প্রমাণিক, বিমল চন্দ্র বিশ্বাস ও লাবলু বিশ্বাস।
উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) সাঈদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান অদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠান শেষে পৌর শহরের আব্দুল মালেক প্লাজায় মৎস্যচাষীদের উপস্থিতিতে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত