ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

অনিয়ম ও দলীয় বিবেচনায় প্রকল্প নেয়ায় থমকে গেছে পঞ্চগড় জেলা পরিষদের উন্নয়ন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:২৩

অনিয়ম ও দলীয় বিবেচনায় প্রকল্প নেয়ায় থমকে গেছে পঞ্চগড় জেলা পরিষদের উন্নয়ন। এতে মুখথুবড়ে পড়েছে পঞ্চগড় জেলা পরিষদ। গত তিন অর্থবছরে বরাদ্দ পেয়ে কাজ না করেই উত্তোলন করা হয়েছে বিভিন্ন প্রকল্পের অর্থ। যদিও কর্তৃপক্ষের দাবি, অর্থ উত্তোলন করে পরিষদের হিসাব নম্বরে রাখা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রাধান্য, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি, প্রকল্প বাস্তবায়নে জনসম্পৃক্ততা না থাকা, সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প প্রণয়ন ইত্যাদি অনিয়মের অভিযোগ করে স্থানীয়রা পুনরায় প্রকল্পের স্কিম নেয়ার দাবি জানান।

জানা গেছে, ২০২২ সালের অক্টোবরে জেলা পরিষদের নির্বাচনে আব্দুল হান্নান শেখ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১-২২ অর্থবছরে ৬ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দে ৩৯১টি স্কিম, ২০২২-২৩ অর্থবছরে ৪ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দে ৩৩৩টি স্কিম গ্রহণ করে অর্ধেক দরপত্রের মাধ্যমে অর্ধেক পিআইসি কমিটির নামে বরাদ্দ দিয়ে অনুমোদিত হয়। বিভিন্ন অনিয়মের কারণে ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কাজ হয়েছে ৫০ শতাংশের কম।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের ৬ কোটি ২৫ লাখ টাকার বিপরীতে ৪১০টি প্রকল্পের স্কিম অনুমোদন হয়েছে চলতি বছরের জুলাই মাসে। এ পর্যন্ত কাজ শুরু করতে পারেনি দপ্তরটি।

বৈষম্যবিরোধী নাগরিক সমাজ কমিটির যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল জানান, গত অর্থবছরের এডিপি বরাদ্দের প্রকল্প রাজনৈতিক বিবেচনায় স্কিম নিয়ে অনুমোদন হয়েছে। কিন্তু বাস্তবায়ন শুরু হয়নি। এজন্য এ প্রকল্পের স্কিম বাতিল করে পুনরায় গ্রহণের দাবি জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের এক কর্মচারী জানান, আব্দুল হান্নান শেখ চেয়ারম্যান থাকাকালীন নিজের নামের স্কুলে বারবার বরাদ্দ নিয়েছেন। জেলা পরিষদের সদস্য আখতারুন নাহার সাকীর নিজস্ব তিনটি প্রতিষ্ঠানে দিয়েছেন ৮ লাখ টাকা বরাদ্দ।

কহরুহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মোমিন বলেন, এক লাখ টাকার প্রকল্প দিয়েছে। ৫০ হাজার টাকা অনেক আগে তুলে কাজ করেছি। তারপর থেকে বারবার পরিষদে গিয়েছি। কিন্তু বাকি টাকা দেবে দেবে করছে। এখনো দিচ্ছে না।

অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জানান, প্রকল্পের অর্ধেক টাকা নিয়ে কাজ করার পর বাকি বিল তোলার নিয়ম।হয়তো কাজ করতে পারেনি, সেজন্য টাকা নেয়নি। নামে-বেনামে প্রকল্প দেয়ার বিষয়ে তিনি বলেন, আমি শুধু একটি স্বাক্ষর করি। এর থেকে বেশি কিছু জানি না।

T.A.S / জামান

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ