মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : কাজী মনির
বিজিএমইএর সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, একাত্তর সালের যুদ্ধ করা মুক্তিযোদ্ধা ও গত ৫ আগস্ট সরকার পতনের গণঅভ্যুথানে যারা মারা গেছেন ও আহত হয়েছেন, তাদের ও তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, একাত্তর সালের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের কোনো কাজে আসেনি। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্যসন্তান। ’৭১ সালে যুদ্ধ করার সময় যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সে বাংলাদেশ আমি পাইনি। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সুন্দর ও সমৃদ্ধিশালী বাংলাদেশ।
মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শাহজাদা ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম, ওসি (অপারেশন) মো. সালাহউদ্দিন, ডা. মো. জহির উদ্দিন, অ্যাড. এমএ ওয়াহাব প্রমুখ।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত