ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৪:১৫

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এ সময় দেশ জাতি ও বিশ্ব শান্তি কামনায় সকাল থেকে প্রতিটি বৌদ্ধবিহারে বুদ্ধ পতকা উদ্বোধন, প্রদীপ প্রজ্বলন, ফুলপূজা, বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান করেন ভক্তরা। আয়োজন করা হয়েছে ধর্মীয় আলোচনা সভা।

এছাড়াও বৌদ্ধ ভিক্ষু উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান ও ধর্মীয় দেশনা প্রদান করবেন। সন্ধ্যায় প্রতিটি বৌদ্ধবিহারে হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস (আকাশ বাতি) উড়ানো হবে।

প্রবারণা পূর্ণিমা পালিত ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। এরপর থেকে শুরু হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।

প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের অভিযোগ, সকালে বিভিন্ন বিহারে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়া হয়। কোথাও কোথাও ছবি ডিলিট করতে বাধ্য করে কিছু যুবক।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত