ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রৌমারীতে নদীভাঙন রোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৪:৫৪

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নদীভাঙন প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভাঙনকবলিত স্কুলশিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামসংলগ্ন নদীর পাড়ে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে পাঁচ সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মণ্ডল, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, চরশৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ছাত্তার, নাজমা খাতুন, রাহেলা বেওয়া, মহিনুর বেগম, বিশিষ্ট সমাজসেবক মান্নান চিশতী, আব্দুল খালেক, ইউনুস আলী, হাফিজুর রহমান, ফয়েজ উদ্দিন প্রমুখ।

নাজমা খাতুন বলেন, আমার বাড়িভিটা নদীতে ভেঙে গেছে। আমি এখন খোলা আকাশের নিচে কষ্টে বসবাস করছি। আর যাতে অন্য কোনো পরিবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারের কাছে দাবি করি। আমরা রিলিফ চাই না, নদীভাঙন বন্ধ চাই। 

কেএম ফজলুল হক মণ্ডল বলেন, নদীভাঙন একটি বড় সমস্যা। ভাঙনরোধে আমরা অনেকবার স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে নদী ভাঙছে, তাতে কয়েক দিনের মধ্যেই এলাকাটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের কাছে নদীভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। 

চরশৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ছাত্তার বলেন, দ্রুত নদীভাঙন রোধ না করলে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এক সময় রৌমারীর মানচিত্র হারিয়ে যাবে।

গত কয়েক দিন থেকে বন্যার পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে তীব্র স্রোতে ব্রহ্মপুত্র নদের সোনাপুর, চরসোনাপুর, গুচ্ছগ্রাম, চরগেন্দার আলগা, ঘুঘুমারী, সুখেরবাতি, দক্ষিণ নামজেরচর, খেওয়ারচর, হবিগঞ্জ ও খেদাইমারী এলাকায় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে দিন-রাত তীব্র স্রোতের কারণে গত কয়েক দিনে ৫০টি বসতবাড়ি ও কয়েকশ একর কৃষিজমি নদের গর্ভে বিলীন হয়ে গেছে। নিঃস্ব হয়েছে প্রায় ২০০টি পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কোনো স্থান না পেয়ে নদের কিনারের পাশেই পাটের শোলা ও টিনশেড দিয়ে ছাপড়াঘর উঠিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। নদের ভাঙনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি সরকারি বা বেসরকারি সংস্থাসহ কোনো জনপ্রতিনিধি। 

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত