দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই লক্ষাধিক টাকার জাল জব্দ
পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় প্রায় ৯ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদের দিকনির্দেশনা এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুমকি থানা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তর। এ সময় প্রায় ৯ হাজার মিটার জাল এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে জাল ও মাছ ফেলে পালিয়ে যাওয়ায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
আটককৃত জালের মূল্য আনুমানিক ২ লাথ ২৫ হাজার টাকা বলে জানা যায়। পরে দুপুর আড়াইটার দিকে আটককৃত জাল পাতাবুনিয়া খেয়াঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো নুরে হেরা এতিমখানায় বিতরণ করা হয়।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied