ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সড়ক দুর্ঘটনায় চৌগাছায় হতাহত ২


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৬-১০-২০২৪ বিকাল ৫:৩৮

সড়ক দুর্ঘটনায় যশোরের চৌগাছায় দুজন হতাহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌগাছা-যশোর সড়কের জগহাটি রুলপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

নিহতের চাচাতো ভাই মমিনুর রহমান জানান, বুধবার সকালে চৌগাছার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের মৃত আবু বিশ্বাসের ছেলে ফজলুর রহমান (৬০) এবং একই গ্রামের মৃত আবুল হোসেন দফাদারের ছেলে আওয়াল হোসেন (৩০) আলমসাধুতে করে বাঁশ নিয়ে যশোর শহরে যান।

সেখান থেকে দুপুরে খালি আলমসাধু নিয়ে বাড়ি ফেরার পথে জগহাটি রুলপাড়া মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে আলমসাধু ছিটকে সড়কের পাশে পড়ে। এতে ঘটনাস্থলে ফজলুর রহমান মারা যান এবং আলমসাধুর চালক আওয়াল হোসেন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়