ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৬-১০-২০২৪ বিকাল ৬:৩৬

পিরোজপুর  আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক গণআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় পিরোজপুর সদর উপশাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ব্যাংকিং সেবা ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

সভায় বক্তরা বলেন, আইএফআইসি ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক, যার ১৪০০-এরও বেশি শাখা রয়েছে। সরকার এই ব্যাংকে ৩২.৭৫% অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে এবং ব্যাংকটি বিগত ৪৮ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিরোজপুরের ব্রাঞ্চ ম্যানেজার মো. কামাল হোসেন। বক্তব্য রাখেন- প্রসেনজিৎ সরকার (লোন অফিসার) এবং মো. ওয়াহিদুর রহমান (মার্কেটিং অফিসার) আইএফআইসি ব্যাংক পিরোজপুর ব্রাঞ্চ।

এ সময় আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান শাহরিয়ার বনি, অফিসার ইনচার্জ সদর উপশাখা আইএফআইসি ব্যাংক পিরোজপুর।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত