ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১২:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন নিহত জাহিদুল ইসলামের মা পুষ্প আক্তার, মামা নুর মোহাম্মদ, দীল মোহাম্মদসহ অনেকে।

মামা নুর মোহাম্মদ বলেন, সোনাব এলাকার বাড়ির জমি নিয়ে একই এলাকার জাকির হোসেন, নাজমুল হোসেন, রাসেল, আবু বক্করদের সঙ্গে নুর মোহাম্মদদের বিরোধ রয়েছে। জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবাদ করায় একাধিকবার প্রতিপক্ষের সন্ত্রাসীরা ভাগ্নে জাহিদুল ইসলামকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক বিশৃংখলার পরিস্থিতির সুযোগে মোবাইল ফোনে ডেকে পাকুন্দা এলাকায় নিয়ে জাকির হোসেন, নাজমুল হোসেন, রাসেল, আবু বক্করসহ আসামিরা প্রথমে দড়ি দিয়ে বেঁধে মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার প্রায় দুই মাস পার হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান স্বজনরা।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক