ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৩:১৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং গুণগত শিক্ষাকে সহজ ও সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা করেছে বেসরকারি সংস্থা আশা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও পরেশ কুমার সেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আশার লালমনিরহাট জেলা ব্যবস্থাপক পিয়াস আহমেদ বাসেদ। বিশেষ অতিথি ছিলেন- পাটগ্রাম উপজেলার আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান, আশা শিক্ষা কর্মসূচি সরকারের হার্ট ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার লোমান হোসেন রোমান।

বক্তব্য দেন- কামরুজ্জামান বিপ্লব, আসাদুজ্জামান লিটন, প্রশান্ত কুমার সেন, মনিরুজ্জামান মনির, ইমরান হোসেন, আব্দুল্লাহ্ আল মামুন, মাসুদ রানা, অভিভাবক বেবি আক্তার প্রমুখ।

এ সময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতকরণে করণীয়, আশা-শিক্ষা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, বাড়িতে শিক্ষার্থীদের যত্ন-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবিভাবকদের সঙ্গে আলোচনা করেন। এতে অভিভাবকরা আশা-শিক্ষা কর্মসূচির উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

T.A.S / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু