নওগাঁয় মুরগির দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা
সরবরাহ কমের অজুহাতে নওগাঁয় আবারো বেড়েছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। তবে এক মাসে বেড়েছে কেজিতে প্রায় ৪০ টাকা। দাম বাড়ায় কমেছে বেচাকেনা। মূল্য বৃদ্ধিতে বিপাকে নিম্নআয়ের মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটংরিং করে জরিমানা করা হলেও বাজারে এর কোনো সুফলই মিলছে না।
ব্যবসায়ীরা বলছেন, খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিরা উৎপাদন কমিয়ে দিয়েছেন। প্রায় এক মাস ধরে বাজারে মুরগির সরবরাহ কমে আসায় দাম বেড়েছে। কমেছে বিক্রিও। এতে তাদের লাভও কমে এসেছে। অপরদিকে ডিমের দাম স্থিতিশীল রয়েছে। তবে যৌক্তিক দামে মিলছে না ডিম। প্রতি হালি ডিম খুরচায় ৫৪ টাকা এবং পাইকারিতে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে গিয়ে দাম শুনে হতভম্ব হয়ে পড়ছেন নিম্নআয়ের মানুষ। পরিমাণেও কম কিনতে হচ্ছে তাদের।
নওগাঁ পৌর মুরগি বাজার সূত্রে জানা যায়, কেজিতে ১৫-২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, বিবি-৩ ২৪০ টাকা, প্যারিস ২৭০ টাকা, সোনালি ও লাল ২৮০ টাকা, দেশি ৪৫০ টাকা এবং হাঁস ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিদ্যুৎ অফিসে চাকরি করা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সবার পক্ষে গরু বা খাসির মাংস কিনে খাওয়া সম্ভব নয়। দাম কম থাকায় নিম্ন ও মধ্যবিত্তরা মুরগির মাংসে আমিষের চাহিদা পূরণ করেন। কয়েক দিন আগে বিবি-৩ মুরগির দাম কিছুটা কম ছিল। এখন ২৪০ টাকায় কেজি কিনতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় সবকিছুর বাজারেই উর্ধ্বগতি, যা সবার জন্যই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
মুরগি ব্যবসায়ী নাহিদ সুলতান বলেন, মুরগির দাম বেড়ে যাওয়ায় বেচাকেনা কমে গেছে। আগে যেখানে দিনে ১০০-১৫০ পিস মুরগি বিক্রি হতো, সেখানে দিনে ৫০-৬০ পিস বিক্রি হচ্ছে। আগে বেশি বিক্রি হওয়ায় দিনে ৫০০-৬০০ টাকা লাভ থাকত। এখন কম বিক্রি হওয়ায় লাভও কমে গেছে। যারা মুরগি পরিষ্কার করে তাদের কাজ কমে যাওয়ায় আয়ও কমেছে। দাম বেড়ে যাওয়ায় আসলে কেউ ভালো নেই।
মুরগি ব্যবসায়ী আকাশ হোসেন বলেন, জেলায় মুরগির খামার খুবই কম। বগুড়াসহ আশপাশের জেলা থেকে পাইকাররা এখানে মুরগি নিয়ে আসেন। তাদের কাছ থেকে মুরগি কিনে আমরা কিছুটা লাভে বিক্রি করি। ফিডের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা খামারে মুরগির উৎপাদন কমিয়ে দিয়েছেন। বাজারে সরবরাহ কমে আসায় দাম কিছুটা বেড়েছে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান