ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৩:৫৮

বর্তমান বাস্তবতার আলোকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নসহ নানা দাবি জানিয়েছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন হেলথ সিস্টেম রিসার্চ ডিভিশন অ্যান্ড আরটিআই প্রিভেনশন এন্ড রিসার্চ ইউনিটের পরিচালক সেলিম মাহমুদ চৌধুরী। 
সংবাদ সম্মেলনের লিখিত প্রবন্ধে সেলিম মাহমুদ চৌধুরী বলেন, জাতিসংঘ ঘোষিত ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০২১-২০৩০ এ উল্লিখিত বিষয়সমূহ বিশেষ করে সেফ সিস্টেম অ্যাপ্রোচ অন্তর্ভুক্ত করার আলোকে নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে। 
তিনি জানান, এই আইন প্রণয়নের মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের জীবনের নিরাপত্তা; রোডক্র্যাশ জনিত মানুষের মৃত্যু ও পঙ্গুত্বের হার হ্রাস; টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩.৬ ও ১১.২ অর্জন ও রোডক্র্যাশ হ্রাসের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও পরিবেশের উন্নয়ন নিশ্চিত হবে। 
সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, শুধু আইন করলেই হবে না, আইনের বাস্তবায়ন করতে হবে। যে সকল আইন আছে তার কিছুটাও যদি বাস্তবায়ন হতো তাহলেও কিছুটা উন্নতি হতো। সড়কে সার্বিক নিরাপত্তার জন্য জাতিসংঘ যে মডেল দিয়েছে তার আলোকে আমরা নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ