তানোরের মডার্ণ ক্লিনিকের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ
তানোর পৌর সদরে সরকারি নীতিমালা লঙ্ঘন করে গড়ে ওঠা নিউ মডার্ণ ক্লিনিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, সরকারি হাসপাতাল, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও এক শ্রেণির পল্লী চিকিৎসক রোগী ধরা দালাল হিসেবে কাজ করছে। রোগীপ্রতি কমিশনের আশায় এসব দালাল অভিনব কৌশল ও প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে রোগী বাগিয়ে নিয়ে নিউ মডার্ণ ক্লিনিক ভর্তি করছে।
চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। অধিকাংশ ক্ষেত্রে মালিক-কর্মচারীরা চিকিৎসক সেজে প্রতারণা করে সাধারণ মানুষের পকেট কাটছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও এখানে নারীসঙ্গ উপভোগ ও অবৈধ গর্ভপাতের ব্যবস্থা রয়েছে বলেও এলাকায় ব্যাপক প্রচার রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, নিউ মডার্ণ ক্লিনিক যেন প্রতারণা। এর আগেও এই ক্লিনিকে সরকারি ওষুধ বিক্রির সত্যতা পাওয়া গিয়েছিল, যা ভিডিওর মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে ধামাচাপা পড়ে যায় সব অভিযোগ।
নিউ মর্ডাণ ক্লিনিকের অনিয়ম-দুর্নীতির গোপন রহস্য ফাঁস করলেন ওই ক্লিনিকের নার্স শিলা খাতুন। নার্স শিলা সকালের সময়কে নিজ মুখে দুর্নীতির কথা ফাঁস করলেন। এসব অপকর্মে নিউ মর্ডাণ হাসপাতাল তবুও সাধারণ মানুষের সাথে ক্লিনিকের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ চলমান থাকবে।
ক্লিনিকের মহিলা নার্স শিলা খাতুনের বেতন আটকে জিম্মি করার ভিডিও সামাজিক ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভাইরাল অসামাজিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়কেন্দ্র, মৃত্যুফাঁদ বা মিনি পতিতালয় বললেও ভুল হবে না। সম্প্রতি ক্লিনিকের এক আয়ার সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমলীলা নিয়ে ইতোমধ্যে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, সরকারি বিধিমোতাবেক প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র, পারমাণবিক শক্তি কমিশনের অনুমতিপত্র, আয়কর-ভ্যাট, ডিপ্লোমা নার্স ও প্যাথলজি ডিপ্লোমাধারী এবং সার্বক্ষণিক এমবিবিএস চিকিৎসক অবশ্যই থাকতে হবে।
১৯৮২ সালের ‘দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড লাবরেটরিজ রেগুলেশন’ অনুযায়ী ১০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালের জন্য জরুরি বিভাগে তিনজন স্থায়ী চিকিৎসা কর্মকর্তা, তিনজন ডিপ্লোমাধারী জ্যেষ্ঠ সেবিকা, তিনজন কনিষ্ঠ সেবিকা, তিনজন আয়া, তিনজন ওয়ার্ডবয়, একজন ব্যবস্থাপক, দুজন পাহারাদার, মেডিসিন, সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়া বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বয়ংসম্পূর্ণ অস্ত্রপচার কক্ষ (অপারেশন থিয়েটার) না থাকলে সেখানে কোনো রোগীর অস্ত্রপচার (অপারেশন) করানো যাবে না বলে শর্ত দেয়া রয়েছে।
কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এক শ্রেণির অসাধু ও দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে নিউ মডার্ণ ক্লিনিকের মালিক নিয়মনীতি লঙ্ঘন করে চিকিৎসার নামে অপচিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
নিউ মডার্ণ ক্লিনিকের এমডি সাহাদাৎ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, প্রতিটি ক্লিনিকে কম-বেশি কিছু অসঙ্গতি রয়েছে।
এ ব্যাপারে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. বারনাবাস হাঁসদা সকালের সময়কে বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ
খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী
অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা
মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার
মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১