পঞ্চগড়ে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাচধারণ কর্মসূচি পালন করেছেন কর্মরত চিকিৎসকরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসআইএম রাজিউল করিম রাজু, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. আমির হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থিসিয়া) ডা. মনসুর আলম, ডা. বাহারাম আলী প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি বক্তব্য রাখেন।
বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন চিকিৎসক সর্বদা নিজের সেরাটা দিয়ে রোগীর সেবা ও চিকিৎসা দেন। কিন্তু সারাদেশে একটি প্রথা চালু হয়েছে- স্বাস্থ্যসেবা মনমতো না হলে চিকিৎসকের ওপর হামলা করা, যা সত্যিই লজ্জাজনক। যদিও আসামি গ্রেফতার হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিকেল টেকনোলজিস্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) পঞ্চগড়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে বুধবার দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের ওপর জাকির হোসেন রাজু নামে এক ব্যক্তি হামলা করেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন