বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
বিল্পবী ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে শত শত প্রাণের বিনিময়ে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের প্রত্যাশা পূরণে উপজেলা প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং আগামীতে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সেক্টরে প্রয়োজনীয় সংস্কারের আহ্বানে পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন অনিয়ম ও সংস্কার এবং ১৩ দফা দাবি সাংবাদিকদের সামনে লিখিতভাবে উপস্থাপন করেন বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির তাসরিপ এবং ফাতিমা জাহান ছামিয়া।
এ সময় তারা তাদের ১৩ দফা দাবির পর উদাহরণস্বরূপ কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের ব্যাখ্যা দিয়ে আগামী সাত দিনের মধ্যে মেনে নেয়ার জন্য অনুরোধ জানান। তা না হলে প্রয়োজনে আবার রাস্তায় নামার হুঁশিয়ারি দেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির তাসরিপ ও অন্যতম নেতৃত্ব ফাতিমা জাহান ছামিয়া।
T.A.S / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার