ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নবগঠিত গুইমারা উপজেলা বিএনপি কমিটির সাথে জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময়


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৭-১০-২০২৪ বিকাল ৫:৭

নবগঠিত গুইমারা উপজেলা বিএনপি কমিটির নেতৃবৃন্দের সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সোহাগ। বুধবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ির কলাবাগান এলাকায় ওয়াদুদ ভূঁইয়ার নিজস্ব বাসভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রী কর্মসংস্থা বিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. বেদারুল ইসলাম, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপ, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কাশেম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক আরমান হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালীম, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার জন্য পাহাড়ি-বাঙালি উভয়কে একত্রিত হয়ে কাজ করতে হবে। একটি মহল পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এ ধরনের গুজব ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এছাড়া সামনের নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা যাতে কোনো দাঙ্গা-হামলায় না জড়ায় ও স্থানীয় সাধারণ জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচারণ করে, সেই বিষয়ে পরামর্শ প্রদান করেন। সভাটি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত