খুবিতে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক ও প্রশাসনিক প্রধানের দায়িত্বে থাকা এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খান এবং ট্রেজারার নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নুরুন্নবী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আর্বান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন।
নিয়োগপ্রাপ্ত নতুন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি ও এমএসসি শেষ করার পর ১৯৯২ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ১৯৯৪ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ডিসিপ্লিনে নিয়োগপ্রাপ্ত হন। প্রফেসর ড. হারুনুর রশিদ খান ১৯৯৯ সালে জাপানের দ্য ইউনিভার্সিটি অব সাগা থেকে এক্সপেরিমেন্টাল হাই-এনার্জি ফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ট্রেজারার পদে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নুরুন্নবী ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন থেকে বিবিএ সম্পন্ন করেন এবং ২০০৬ সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে স্মল বিজনেস স্টাডিজের ওপর এমএসবিএস ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী তাদের পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধাদিও পাবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও বিধি অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করবেন।রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
T.A.S / জামান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?