বান্দরবানের লামায় পাহাড় কাটার দায়ে ব্রিকফিল্ডে জরিমানা
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ব্রিকফিল্ডে অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসন। ব্রিকফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা এবং তিন পিকআপের মালিককে ৬০ হাজার জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
এ সময় আইন অমান্য করে ব্রিকফিল্ডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সেভেন বিএমের মালিক মো. কবির আহমেদকে এক লাখ টাকা এবং কাগজপত্রবিহীন পিকআপ (ডেম্পার) চালানোর দায়ে তিন পিকআপ মালিককে ৬০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা এবং কাগজপত্রবিহীন তিন ডেম্পার গাড়িকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা না করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য