ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৮-১০-২০২৪ বিকাল ৫:১০

চট্টগ্রামের হাটহাজারীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এসএম সায়েম মাহামুদ (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সায়েম উপজেলার মেখল ইউনিয়নের এসএম সেলিম উদ্দিনের ছেলে। তিনি হাটহাজারী কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সায়েম এক বছরের অধিক সময় ধরে ঘাতক ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। দীর্ঘদিন ভারতে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। কয়েক দিন আগে তিনি আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপের দিকে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সায়েমের মৃত্যু হয়েছে বলে তার পিতা হাটহাজারী উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এসএম সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান।

T.A.S / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস