ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নতুন খতিব মুফতি আব্দুল মালেক সাহেবকে অভিনন্দন জানিয়েছে উলামা পরিষদ গোপালগঞ্জ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১১:৩৪

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সর্বজন শ্রদ্ধেয় মুফতি আব্দুল মালেক সাহেবকে খতিব পদে নিয়োগ দেয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে উলামা পরিষদ গোপালগঞ্জ। উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী শুয়াইব ইবরাহীম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়েছে হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক দেশের সর্বস্তরের উলামায়ে কেরামের কাছে  আস্থা ও প্রিয়ভাজন বিদগ্ধ আলেমেদ্বীন। তিনি দেশের উজ্জ্বল নক্ষত্র। শুধু বাংলাদেশ নয়; তার গ্রহণযোগ্যতা ও পাণ্ডিত্য উপমহাদেশ ছাড়িয়ে আরব দেশেও সমাদৃত ।ইলমে হাদিসে তার   গভীর পাণ্ডিত্যের বিষয়টিও সুপ্রশিদ্ধ। বিশ্ব নন্দিত এমন একজন ইসলামিক স্কলার ও নিভৃত চারি আল্লাহর ওলীকে জাতীয় মসজিদের খতিব নির্বাচিত করায় অন্তর্বর্তীকালীন সরকার এর ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে মোবারক বাদ জানাচ্ছে উলামা পরিষদ গোপালগঞ্জ।

বিবৃতিতে আরও বলা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেশের জনগণের একটি আবেগের স্থান। জনগণ এই স্থানকে রাজনৈতিক পক্ষপাত ও দলীয়করণ থেকে মুক্ত দেখতে চায় এবং খতিব পদে ধর্মীয় জ্ঞানে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে অধিষ্ঠিত দেখতে চায়। উলামা পরিষদ গোপালগঞ্জ মনে করে নতুন খতিব মুফতি আব্দুল মালেক এর নিয়োগের মাধ্যমে জাতীয় মসজিদকে দল ও রাজনীতি থেকে মুক্ত রাখা হয়েছে এবং সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিকে এখানে অধিষ্ঠিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

উলামা পরিষদ গোপালগঞ্জ আশা করে নতুন খতিব মুফতী আব্দুল মালেক তার ইলম ও আমলের মাধ্যমে জাতীয় মসজিদের খতিবের এই পদ অসামান্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি সচেষ্ট থাকবেন।

T.A.S / T.A.S

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক