ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে অস্থির সবজির বাজার দিশেহারা নিম্ন আয়ের মানুষ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৩

গাইবান্ধার ফুলছড়িতে সবজিসহ নিত্য পণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অস্থির নিত্য পণ্যের বাজারে দিশেহারা হয়ে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

উপজেলার হাট বাজার গুলো ঘুরে দেখা যায়, ৮০ টাকা  থেকে ১০০ টাকা কেজির নিচে মিলছে না কোন সবজি। এখন শহর আর গ্রামের হাট-বাজারে সব ধরনের সবজির দাম প্রায় একই। এতে বাজার খরচের সাথে আয়ের সঙ্গতি করতে পারছেন না পেশাজীবীরা। 

শনিবার (১৯ অক্টোবর) উপজেলার কয়েকটি বাজার ঘুরে সরজমিনে দেখা যায়, বেগুন ৭০- টাকা থেকে ৮০ টাকা,লাউ ৬০টাকা থেকে ৭০ টাকা, করলা ৯০ টাকা থেকে ১০০, আলু ৬৫ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৫৫ টাকা থেকে ৬০ টাকা, কচু ৫০ টাকা থেকে ৫৫ টাকা, বেগুন ৬৫ থেকে ৭০ টাকা, ঢেড়স ৭৫ টাকা থেকে ৮০ টাকা, শশা ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম রয়েছে ২৫ টাকার নীচে। কাঁচা মরিচ ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা ও ধনে পাতা ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০ থেকে ৫৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম। পেঁয়াজের ঝাঁঝ বেড়ে প্রতি কেজি ১৪০ টাকা  থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, আদা ২২০ টাকা থেকে ২৪০ টাকা , রসুন ২১০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কালির বাজারের সবজি বিক্রেতা বেলাল হোসেন বলেন, সপ্তাহ খানেক আগে সবজির দাম কিছুটা কম ছিল। বর্তমানে আরোত থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হয়। সিন্ডিকেটের খপ্পড়ে থেকে সবজি বাজার বাঁচার ব্যবস্থা করতে হবে। 

মদনের পাড়া গ্রামের আব্দুল মান্নান মিয়া নামের এক ক্রেতা জানান, বাজারে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। দাম দ্বিগুণ হলেও আয় রোজগার বাড়েনি। এতে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি। বর্তমান সরকারের উচিত অতি শীঘ্রই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা। 

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল বলেন,নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে, আজকে আমরা সরকার নির্ধারিত দরের সাথে দোকানদারদের বিক্রির দর মোটামুটি সামঞ্জস্য পেয়েছি।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত