অভয়নগরে গৃহবধূ পিতি ‘হত্যা’ ভিন্ন খাতে নেয়ার চেষ্টা
যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়নের আড়পাড়া এলাকার পিতি ‘হত্যা’ ভিন্ন খাতে নেয়ার জন্য তদবির শুরু করেছেন তার স্বামী সৌমিত্র ধর। তিনি বিভিন্ন জায়গায় দৌঁড়ঝাপ শুরু করেছেন। পিতি মন্ডল উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিহাটি গ্রামের উত্তম মন্ডলের মেয়ে। পিতি অনার্স প্রথম বর্ষে বাংলা বিভাগে যশোর মহিলা কলেজে পড়াশুনা করতেন। স্বামী সৌমিত্র ধর সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের অমর ধরের ছেলে। সৌমিত্র ধর পেশায় সৈনিক পদে কর্মরত আছেন।
এলাকাবাসী জানায়, আড়াপাড়া গ্রামের গৃহবধূ পিতি মন্ডল একটা ভালো মেয়ে এবং খুব নম্র ভদ্র প্রকৃতির ছিল। সে সবার সাথে ভাল ব্যবহার করত। কিন্তুু দেড় বছর ধরে স্বামীর সংসারে এসে কিছুই পায়নি। পায়নি সংসার। পেয়েছে শুধু ঝগড়া বিবাদ। প্রাায় ঝগড়া বিবাদ হলে বাপের বাড়িতে যেয়ে থাকতো। দেড় বছরে ২৫ থেকে ৩০ বার বাপের বাড়িতে উঠতো। তার স্বামী নেশা করত। নেশা করে মাঝে মাঝে মারধর করত বলে জানায় এলাকাবাসী।
পিতির বাবা উত্তম মন্ডল বলেন, ‘আমার মেয়েকে হত্যার পর ঘটনাটি ভিন্নখাতে নিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বামী পক্ষ। আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। পরিকল্পিতভাবে পিতিকে হত্যা করেছে। এমনকি তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থাও করা হয়নি। মাদকাসক্ত জামাই মেয়েকে হত্যা করেছে’। পিতির দাদা অমার বিশ্বাস বলেন, তারা যদি অপরাধ না করে তাহলে পালিয়েছে কেন। বোনের মৃত্যুর পর এমনিতে বাকরুদ্ধ হয়ে গেছি। সৌমিত্রের বাড়ি ঘরে ভাঙচুর কখন করবো। সেটাও খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি।
মৃত পিতি মন্ডলের স্বামী সৌমিত্র ধর সাংবাদিকদের বলেন, আমি আমার বউকে বাড়ির সবার অমতে বিয়ে করেছিলাম। তাকে আমার বাড়ির লোকজন মেনে নেয়নি। আমার স্ত্রী আমার কথা শুনতো না। তাই মাঝে মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। যে কারণে প্রায় বাবার বাড়ি যেয়ে থাকতো। আমি মানসিক হতাশায় ভুগছিলাম যে কারণে বাড়ি থেকে পালিয়ে যায়। আমাকে লোকজন ডির্স্টাব করছে; সে কারণে ফোন বন্ধ রেখেছি। পিতির শাশুড়ি স্বপ্না মন্ডল বলেন, নবমী পূজায় শাড়ি কেনাকাটা বিষয় নিয়ে বাকবিতন্ড হয়। বৌমা নিজেই গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়। রির্পোট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার