১০০ জন কৃষক পেলেন বাকৃবির উদ্ভাবিত বাউ মিষ্টি আলু-৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০০ জন কৃষকদের মাঝে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাউ মিষ্টি আলু-৫ এর চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের মাঠ গবেষণাগারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউ মিষ্টি আলু-৫ এর চারা বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাকৃবির গবেষণা কৃষকদের সমস্যা সমাধানে নিবেদিতভাবে কাজ করছে। কম খরচে বেশি পুষ্টি ও লাভ নিশ্চিত করার লক্ষ্যে বাকৃবি গবেষক উচ্চ ফলনশীল বাউ মিষ্টি আলু-৫ জাত উদ্ভাবন করেছেন। এই জাতের মিষ্টি আলু কৃষকের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং আর্থিক উন্নতির পথ সুগম করবে।
তিনি আরও বলেন, কৃষি বিষয়ক যেকোনো গবেষণায় কৃষকের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের মাধ্যমেই গবেষণা মূল্যায়িত হয়। কারণ আমাদের গবেষণা প্রধানত কৃষকদের জন্যে। আজ বাউ মিষ্টি আলু-৫ এর চারা বিতরণের মাধ্যমে কৃষকরা এই গবেষণায় সম্পৃক্ত হয়েছেন। স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিমের পাশাপাশি মিষ্টি আলু বিতরণ করা উচিত, যা পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, কৃষক ও খামারীদের উপকৃত করবে এমন গবেষণার সংখ্যা বাড়ানো দরকার, যাতে দেশের কৃষক ও জাতি আর্থিকভাবে লাভবান হয়
কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান,বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের (সিআইপি) কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. দেবাশীষ চন্দ এবং প্রধান গবেষক ও কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম আরিফ হাসান খান রবিনসহ শতাধিক কৃষকবৃন্দ।
প্রধান গবেষক ড. এ.বি.এম আরিফ হাসান খান রবিন বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে ১০০ জন কৃষককে ১০০টি করে মিষ্টি আলুর চারা দেওয়া হয়েছে, যা ১ শতক জমির জন্য পর্যাপ্ত। আমাদের লক্ষ্য কৃষকদের মধ্যে এই উন্নত জাতটি দ্রুত ছড়িয়ে দেওয়া।
বাউ মিষ্টি আলু-৫ এর চারা পাওয়ার পর কৃষক আব্দুল করিম তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, আমি দীর্ঘদিন ধরে আলু চাষ করছি। তবে বিশ্ববিদ্যালয় থেকে এই উন্নত জাতের বাউ মিষ্টি আলু-৫ এর চারা পেয়ে খুবই খুশি। এর পুষ্টিগুণ ও কম খরচে উৎপাদন করা আমাদের জন্য উপকারী হবে।
T.A.S / T.A.S
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু