ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম খান

শেখ হাসিনাসহ তাদের দোসরদের দেশে ফিরে এনে বিচার করতে হবে


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৪:৪৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ওলামা মাশায়েখের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ অবিলম্বে তাদের দোষরদের দেশে নিয়ে এসে বিচার করতে হবে।

শনিবার  দুপুরে জয়পুরহাট শহরের আব্বাস আলী মিলনায়তনে জেলা ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কওমী আলিয়া সকল ভেদাভেদ ভূলে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় সকল আলেমদেরকে এক হয়ে কাজ করতে হবে। স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচারা দেওয়ার চেষ্টা করছে সেজন্য আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে। 

সম্মেলনে ওলামা মাশায়েখের জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ ও ওলামা মাশায়েখ বগুড়া অঞ্চলের সভাপতি মাওলানা আলোমগীর হোসাইন। 

সম্মেলনে জেলার কামিল মাদ্রাসার অধ্যক্ষ, আলিম ও দাখিলি মাদ্রাসার সুপারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার আলেম ওলামা উপস্থিত ছিলেন। 

অপরদিকে বিকেল ৩ টায় একই স্থানে জেলা জামায়াতের উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ওলামা মাশায়েখের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

T.A.S / T.A.S

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ