ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারা সদর ইউনিয়ন বিএনপির কর্মীসভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৪:৫২

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪) বিকালে অনুষ্ঠিত গুইমারা সদর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক আব্দুল মালেক মিন্টু। কর্মীসভা উদ্বোধক হিসেবে ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আরমান হোসাইনসহ উপজেলা বিএনপি ও সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় অতিথিরা বলেন, বর্তমান পার্বত্যাঞ্চলের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন। তবে যাতে করে দলের ত্যাগী ও দায়িত্বশীল নেতাকর্মীরা বঞ্চিত না হয় সেই দিকেও খেয়াল রাখার পরামর্শ দেয়। এছাড়াও আসছে নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে সজাগ থাকার জন্য অহ্বান জানান। পাশাপাশি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফসহ অন্যান্যরা যারা চাঁদাবাজী করে তাদের প্রতিহত করতে হবে। 

উল্লেখ্য, উক্ত কর্মীসভা বিকাল ৪টায় আরাম্ভ হয়ে প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান থাকে।

T.A.S / T.A.S

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত