পাটগ্রামে সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এসিআই মোটরস লিমিটেড কোম্পানির আয়োজনে সোনালীকা ডে-২০২৪ উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার পৌর মির্জারকোট ৯ নং ওয়ার্ডে মির্জারকোট হাজী মহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়েছে। এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের ব্যবসায়ী(ডিলার)খাইরুল বাসার তারেকের সভাপতিত্বে ও সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য দেন,সেলস(বিক্রয়)ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রশিদ, সভায় এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে। অনুষ্ঠানে ট্রাক্টর চালক ও মালিকদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেকআপ বুথ খোলা হয়। অন্যান্য বুথগুলির মাঝে রয়েছে, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ, সহ ছয়টি স্টল বসানো হয়।
নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথ,বসানো হয়। দিনব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা শতাধিক ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয়। এ ছাড়াও ট্রাক্টর বুকিং দিলে একটি স্মার্ট ফোন বিনামূল্যে প্রদান করেন। চালক ও মালিকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জন্য বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই খেলা, র্যাফেল ড্র সহ নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করা হয়।
T.A.S / T.A.S
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন