ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগ জুলুমবাজ দল: জামায়াত আমির


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:৩৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জালিম সরকারের হাত থেকে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে বলেন, আমাদের শীর্ষ দায়িত্বশীল ১১ জন নেতাকে বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। মিথ্যা অভিযোগ, সাজানো সাক্ষী, বানানো আদালতে হত্যা করা হয়েছে। বিচার পাবো কিনা জানি না। তবে বিচারের জন্য লড়াই করে যাবো।

শনিবার (১৯ অক্টোবর) নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক দিয়ে আমাদের যুবসমাজ ছাত্রজনতার বুকে গুলি করা হয়েছে। অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। ৪ দিনের মাথায় আল্লাহতালা তাদের নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও আমাদের স্বস্তিতে থাকতে দেওয়া হয়নি।

রুকন সম্মেলনে নওগাঁ জেলা জামায়াতের আমির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় জামায়াতের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা জামায়াতের সদস্যবৃন্দ, নওগাঁর প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন সমাজ গড়তে চায়। সেখানে সমাজে উঁচু, নিচু, ছোট-বড় কোন কিছু থাকবে না। সাবাইকে সমান চোখে দেখতে চাই। মানবিক বাংলাদেশ গড়তে চাই। সকলের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়