ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাকৃবিতে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউজিসি প্রতিনিধি দল


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:৫২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের  (ইউজিসি) উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

শনিবার (১৯ অক্টোবর) প্রতিনিধিদলটি দুপুর ১২টায় বাকৃবিতে পৌঁছান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক প্রশিক্ষণ ভেন্যুসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইউজিসির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ, প্রোগ্রাম অফিসার আবু তালেব মু. মুনীর এবং সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এবং বাকৃবি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ইউজিসির এই প্রতিনিধি দলকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক এ. এস. এম. গোলাম হাফিজ, জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য কর্মকর্তারা।

পরে ইউজিসি প্রতিনিধিদল বাকৃবি আইকিউএসি, জিটিআই, পরিকল্পনা ও উন্নয়ন শাখা এবং প্রকৌশল শাখার প্রতিনিধিদের সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, নবীন শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। ইউজিসি ইতিমধ্যেই শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের জন্য স্বতন্ত্র প্রশিক্ষণ কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে, যা শীঘ্রই অধিকতর উৎকর্ষতা অর্জন করবে।

T.A.S / T.A.S

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড