ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উপদেষ্ঠা ফরিদা আকতার

কোন মধ্যস্বত্ত্বভোগী থাকবে না


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:৫৮

মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার বলেছেন, বিশেষ সিন্ডিকেটের জন্য জলাশয়ে প্রকৃত মৎসজীবীরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। হাওর বিল নদীসহ সব জলাশয় প্রকৃত মৎস জীবীদের দায়িত্ব দেয়ার ব্যবস্থা চলছে।

শনিবার দুপুরে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পাবনা জেলার মৎস ও প্রাণি সম্পদ এর প্রান্তিক পর্যায়ের খামারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ডিমসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্ত্ব¡ভোগীরা বড় সমস্যা।  দেশের বড় বড় ডিম উৎপাদন কোম্পানীগুলো চাহিদার মাত্র ২০শতাংশ সরবরাহ করতে পারে। বাকি ৮০ শতাংশ সরবরাহ করতে হয় প্রা›িত খামারিরা। মুরগী ডিম বাচ্চা উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে কোন মধ্যস্বত্তভোগী থাকবে না। বেশ কয়েকটি কোম্পানী বিভিন্নভাবে ডিম, মুরগী, বাচ্চা উৎপাদনকারীদের অধীনে নেয়ার চেষ্টা করছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে ব্যবস্যা করতে পাওে সেদিকে নজর রাখছি। কোন কোম্পানীর অধীনে যাওয়া যাবে না। ডিম উৎপাদন ও ভোক্তার মাঝে মধ্যস্বত্ত্বভোগী বড় সমস্যা। ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখার  চেষ্টা চলছে। বিদ্যুৎ বিলে বিমাতা সুলভ আচরণ করছে। ডিম ও মাছ উৎপাদনে বিদ্যুৎ বিল কৃষি বিলে আনার  চেষ্টা চলছে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা এর সঞ্চলনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা  মোঃ আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম এর  সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা ফরিদা আকতার। বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণী সম্পদ  সচিব সাঈদ মোঃ  বেলাল হায়দার। আরো বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা একে মুশাররফ হোসেন, মৎসজীবী গোপাল চন্দ্র হালদার, শাজাহান আলী, আলমগীর হোসেন, শাকিলা খাতুন প্রমুখ।

প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন ও সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ ওমর আলী আলাদাভাবে বিভাগীয় প্রবন্ধ উপস্থাপন করেন।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী