সমন্বয়ক পরিচয়ে গণ অধিকার পরিষদের সহ-সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর খাঁ পাড়ায় বিয়ে বাড়িতে গিয়ে সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের জামালপুর জেলার সহ-সভাপতি শাহরিয়ার সুমনের বিরুদ্ধে।
এলাকাবাসী জানান (১৮ অক্টোবর) শুক্রবার রাতে উপজেলার মেরুরচরের খাঁ পাড়া এলাকায় দুই পরিবারের সদস্যদের সম্মতিক্রমে চাচাতো ভাই-বোনের মধ্যে বিয়ে হয়। বিবাহ সম্পন্ন হওয়ার পর খাঁ পাড়া এলাকার সোনা মিয়ার ছেলে কথিত সমন্বয়ক গণঅধিকার পরিষদের জামালপুর জেলার সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ সুমন ,মেরুরচর গ্রামের নূর ইসলাম মাষ্টারের ছেলে জিসান ও ফজলু মন্ডলের ছেলে লাজুসহ ৪/৫ জনকে বিয়ে বাড়িতে পাঠায়।
কথিত সমন্বয়ক পরে শাহরিয়ার আহমেদ সুমনের কথামতো তারা বিয়ে বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দরকষাকষির এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হন গণ অধিকার পরিষদের সহ-সভাপতির শাহরিয়ার সুমন। মধ্যস্থতার অজুহাতে মেয়ের পরিবারের সাথে চলে দরকষাকষি। এক পর্যায়ে শাহরিয়ার সুমনের হুমকি ধামকিতে অসহায় কনের বাবা সুমনের হাতে ৪ হাজার টাকা দেন। পরে শাহরিয়ার সুমন ,কানের বাবাকে বলেন, যারা আসছে তাদের ম্যানেজ করতে কমপক্ষে ৩০ হাজার টাকা লাগবে। এত টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন কনের অভিভাবকরা।
এক পর্যায়ে মেয়ের বড় ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের ফোন দেন। খবর পেয়ে সমন্বয়ক রাশেদুজ্জামান রাজুসহ ৬-৭ জন বিয়ে বাড়িতে যান। তাদের দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ভুয়া সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়দানকারী চাঁদাবাজরা। তাদের পালিয়ে যেতে সহায়তা করেন শাহরিয়ার আহমেদ সুমন।
পরে এলাকাবাসীর তোপের মুখে পড়েন গণ অধিকার পরিষদের সহ-সভাপতি শাহরিয়ার সুমন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এই ঘটনায় শাহরিয়ার সুমনকে গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার