ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা ও লিফলেট বিতরণ
দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচি অদ্য ১৯ অক্টোবর রোজ শনিবার বিকাল তিনটার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে মগবাজার টিএনটি মাঠে অনুষ্ঠিত হয়।
হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক জনাব সাইফুল আলম নীরব।
আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাবেক ছাত্রনেতা আবুল মনসুর খান দীপক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, শেখ আমির হোসেন, মনিরুল আলম রাহিমি, সানাউল হক, হুমায়ূন কবির আহমেদ, যুবনেতা মনিরুজ্জামান মনির, মশিউর রহমান সোহান, সাহাব উদ্দিন শিহাব, মেহেদী হাসান মিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। দেশ নায়ক তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে। তিনি সকল ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গু মুক্ত এলাকা গড়ে তোলার জন্য দলের নেতা কর্মীদের আহ্বান জানান।
T.A.S / T.A.S
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা