ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটা সৈকতে জোয়ারের স্রোতে ভেসে এলো তিনটি জীবিত মহিষ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৬:৪৮

জীবিত এবং মৃত ডলপিন, জেলিফিস, কচ্ছপের পর এবার কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত তিনটি মহিষ। শুক্রবার  কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্বপাশে উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে সকাল ১১ টার দিকে দুটি মহিষ সৈকতের তীরে ভেসে এসে। একদিনের ব্যবধানে শনিবার লোকালায় এসেছে আরো একটি মহিষ।

স্থানীয় জেলে বাদল মিয়া সকাল ১১ টার দিকে সৈকতের তীরে ঘুরতে গেলে দূর থেকে মহিষ দুটিকে ভেসে আসতে দেখে আরো কয়েকজনকে নিয়ে মহিষ দুটিকে উদ্ধার করে তাদের বাড়ীতে নিয়ে আসে। এরপর সেবা যত্ন করে ঘরের পাশে রেখে দেয়। যদি প্রকৃত মালিক পাওয়া যায় তাহলে মহিষ তিনটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

স্থানীয়দের ধারনা,পার্শ্ববর্তী সোনারচর,চড় তুফানিয়া বা ফাতরার বন থেকে সাগরের ঢেউয়ে মহিষ তিনটি ভেসে এসেছে কুয়াকাটা সৈকতে। একদিনের ব্যবধানে জোয়ারের স্রোতে ভেসে এসেছে আরো একটি  মহিষ। শনিবার রাত ৩ টার দিকে কুয়াকাটা হুইচানপাড়া এলাকা বাবুল আকন নামে এক কৃষক রাতে দেখতে পায়। এখন মহিষটি লালন পালন করছেন কৃষক বাবুল আকন ও অন্য দুটি জেলে বাদল মিয়া, প্রকৃত মালিক পেলে ফেরত দিবেন বলে আশ্বস্ত করেছেন।

কৃষক বাবুল জানান,(১৯ অক্টোবর)শনিবার শেষ রাতে আমার বৃদ্ধ বাবা বাড়ীর পাকঘরে হঠাৎ মহিষ দেখতে পায়। পরবর্তীতে আমাকে ডাকদিলে প্রাথমিকভাবে মহিষটি  বেঁধে রাখি। এরপর সকালে আশেপাশের লোকজন ডেকে ঘটনাটি বলি। আমার মনে হয় এটি আমাদের এলাকার নয়। সমুদ্রে ভাসতে ভাসতে মহিষ অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সেবা যত্ন নেয়ার পর কিছুটা সুস্থ হয়েছে। পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানান। এখন তিনি লালন পালন করবেন। প্রকৃত মালিক পেলে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে হস্তান্তর করবেন বলে জানান। তিনি আরো বলেন, মহিষের চোখ দিয়ে পানি পরছে।  মহিষের শিংয়ে রঙ মাখা রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ জালাল বলেন, গতকাল গভীর রাতে এই মহিষটা বাবুল আকনের বাড়ীতে আসছে। ধারনা করছি এটি এলাকার মহিষ না। জোয়ারের পানিতে ভেসে আসছে। এখন তিনি সেবা যত্ন ও চিকিৎসা সেবা দিচ্ছেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জেনেছি এবং আমার দুইজন পুলিশ সদস্য পাঠিয়ে বর্নানা রেকর্ড রেখেছি। বর্তমানে বাবুল আকন মহিষটি লালন পালন করার দ্বায়িত্ব দিয়েছি। প্রকৃত মালিক পেলে এটি হস্তান্তর করা হবে।

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬